ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৬:৩৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৬:৩৮:৪৮ অপরাহ্ন
২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত
সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন রোগী।

রোববার (১৭ মে) সকালে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্করাও এ রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬৮ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, জেনারেল  হাসপাতালে ৭ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ৮ জন, শাহজাদপুরে ৪ জন,  বেলকুচি ২ জন, চিকিৎসাধীন আছেন। 

তিনি আরও বলেন, হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নেওয়া জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ