ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৬:২১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৬:২১:৫৮ অপরাহ্ন
নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া
সিরাজগঞ্জ জেলা শাখাসহ চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগ। নতুন ঘোষিত চার ইউনিটগুলোর মধ্যে সিরাজগঞ্জ জেলা শাখার আওতাধীন সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জ পৌর ও সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।  এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিরাজগঞ্জ জেলা শাখার ৮৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে রবিউল ইসলাম রুবেলকে সভাপতি ও আল-আমিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এতে সহ-সভাপতি পদে রয়েছে ৫৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন ও সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছে ১৪ জন। এছাড়া একজন করে প্রচার ও দপ্তর সম্পাদক করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে রেজাউল করিম রাব্বিকে সভাপতি ও রাসেল সেখ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে মিজানুর রহমান সম্রাটকে সহ-সভাপতি, রেদুয়ান রাফিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও দুজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে শিপন আহসান কাব্যকে সভাপতি ও আলামিন সরকার হিমেলকে সাধারণ সম্পাদক করা হয়। এতে ১০ জনকে সহ-সভাপতি, ৭ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৬ জনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

আর সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে জীবন সেখকে সভাপতি ও জিম আহম্মেদ আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এতে সহ-সভাপতি পদে ৮ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনকে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, ওই সংগঠনটি নিষিদ্ধ এবং তাদের নেতৃত্বও পলাতক। তারা শিক্ষার্থীদের থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমতাবস্থায় কমিটি ঘোষণা নিছকই হাস্যকর ও বাস্তবতা বিবর্জিত। 

তিনি আরও বলেন, আমরা তাদের এই কমিটি ঘোষণাকে কোনো গুরুত্ব দিচ্ছি না। তারা মূলত অনলাইন বা ফেসবুকে কমিটি ঘোষণার কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব কর্মকাণ্ড এদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক