ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৫:৩৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৫:৩৬:০৮ অপরাহ্ন
ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ছবি: সংগৃহীত
ইরান এবং আমেরিকার মধ্যে কি ফের সংঘাত শুরু হতে চলেছে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঙ্কারে অনেকে সেই ইঙ্গিত দেখতে পাচ্ছেন। চিন সফর সেরে আমেরিকায় ফেরার পরেই ট্রাম্প জানিয়ে দিলেন, ইরানের খুব খারাপ সময় আসতে চলেছে। সমঝোতা না-করলে তাদের বিপদে পড়তে হবে। এমনকি, সমঝোতার ক্ষেত্রে তেহরানের স্বার্থের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

চিন থেকে দেশে‌ ফেরার পর ফ্রান্সের চ্যানেল বিএফএমটিভি-কে টেলিফোনে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানেই ইরান প্রসঙ্গে মুখ খুলেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা কি আসন্ন? জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমার কোনও ধারণা নেই। তবে যদি ওরা সমঝোতা না করে, ওদের খুব খারাপ সময় দেখতে হবে।’’ এর সঙ্গেই ট্রাম্প যোগ করেন, ‘‘সমঝোতা-চুক্তি করার ক্ষেত্রে ইরানেরও স্বার্থ রয়েছে।’’ কী স্বার্থ, তা অবশ্য খোলসা করেননি। মনে করা হচ্ছে, আমেরিকা ফের হামলা শুরু করলে তেহরানের আর্থিক এবং সামরিক ক্ষয়ক্ষতির সম্ভাবনাকেই এ ক্ষেত্রে তিনি ইঙ্গিত করেছেন।

চিনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দেখা করেছেন ট্রাম্প। তাঁদের মধ্যে ইরান এবং হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হয়েছে। তবে সমস্যার কোনও সমাধানসূত্র বার করা যায়নি বলেই খবর।

কৌশলগত দিক থেকে ইরানের সহযোগী চিন। তবে হরমুজ প্রণালী দিয়ে অবাধে পণ্যবাহী জাহাজ চলাচল নিশ্চিত করতে চায় বেজিংও। তাদের পণ্য পরিবহণেও হরমুজ অন্যতম ভরসা। ট্রাম্প জানিয়েছেন, ইরানকে এ বিষয়ে কোনও ভাবে চাপ দিক চিন— জিনপিঙের কাছে এমন আবদার তিনি করেননি। তবে কী আলোচনা হয়েছে দু’পক্ষের, তা বিশদে বলতেও রাজি হননি। চিন এ বিষয়ে একেবারেই মুখ খোলেনি। সে দেশ থেকে ফেরার পথে ট্রাম্প ফের ইরান নিয়ে এক বার অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাঁর দাবি, ইরান সম্প্রতি যে সমঝোতার প্রস্তাবটি তাঁকে পাঠিয়েছিল, প্রথম লাইন পড়ার পরই তা ট্রাম্প ছুড়ে ফেলে দিয়েছেন। কারণ, সেখানে যা বলা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

আমেরিকা এবং ইরানের সমঝোতার বিষয়ে কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। অন্য দিকে, পশ্চিম এশিয়ায় ফের হামলার জন্য প্রস্তুত হয়ে আছে মার্কিন এবং ইজরায়েলি বাহিনী। ওয়াশিংটন থেকে সবুজ সঙ্কেত মিললেই ফের শুরু হয়ে যেতে পারে গোলাবর্ষণ। পেন্টাগন সূত্রে খবর, যুদ্ধ আবার শুরু হবে ধরে নিয়েই প্রস্তুতি সেরে রাখা হয়েছে।

গত মাসে ইরানের সঙ্গে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তবে সমঝোতা নিয়ে ইরান দ্বিধাগ্রস্ত। সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, যুদ্ধবিরতি এবং সমঝোতার বিষয়ে পরস্পরবিরোধী ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন। তারা বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে, তা নিয়েই ইরানি নেতৃত্বের সংশয় রয়েছে, জানিয়েছেন আরাঘচি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার