ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৫:৩৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৫:৩৩:০২ অপরাহ্ন
২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের ছবি: সংগৃহীত
দুই স্কটিশ জায়ান্ট সেল্টিক আর রেঞ্জার্সের আধিপত্য ভাঙা থেকে মাত্র একটি দিন দূরে ছিল হার্ট অব মিডলোথিয়ান। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে টানা ২২৬ দিন লিগ টেবিলের শীর্ষে ছিল হার্টস, কিন্তু লিগের শেষ দিনে এসে হোঁচট খেল জাম্বোরা। শীর্ষস্থান ছিনিয়ে নিয়ে স্কটিশ প্রিমিয়ারশিপের নতুন চ্যাম্পিয়ন হয়েছে সেল্টিক।

শেষ ম্যাচের আগে শীর্ষে থাকা হার্টসকে ৩-১ গোলে হারিয়ে স্কটিশ প্রিমিয়ারশিপের শিরোপা ঘরে তুলেছে সেল্টিক। সফরকারী হার্টসের আশা ছিল দুই প্রতিদ্বন্দ্বী সেল্টিক ও রেঞ্জার্সের ৪০ বছরের আধিপত্য ভেঙে লিগের নতুন রাজা হওয়ার। কিন্তু মাত্র দশ মিনিটের তাণ্ডবে সেই স্বপ্ন ভেঙে যায়, কারণ ওই সময়ের মধ্যেই সেল্টিক দুই গোল করে জয় নিশ্চিত করে। গত ১৫ মৌসুমে এটি ক্লাবটির ১৪তম লিগ শিরোপা।

রোমাঞ্চকর ফাইনালকে আরও নাটকীয় করে তোলে লরেন্স শ্যাঙ্কল্যান্ডের গোল। ম্যাচের ৪২তম মিনিটে তিনি হার্টসকে এগিয়ে দেন। তবে বিরতির ঠিক আগে বেলজিয়ান মিডফিল্ডার আর্নে এঙ্গেলস পেনাল্টি থেকে সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধের ৪১তম মিনিটে দাইজেন মায়েদা এবং যোগ করা সময়ে ক্যালাম ওসমান্দ গোল করে সেল্টিকের জয় নিশ্চিত করেন।

স্কটল্যান্ডের অপেক্ষাকৃত ছোট ক্লাব হার্টস ৬৬ বছর পর প্রথম লিগ শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গত সেপ্টেম্বর থেকেই লিগ টেবিলের শীর্ষে ছিল তারা। সেল্টিকের মাঠে তাদের শুধু একটি ড্র দরকার ছিল। কিন্তু শেষ পর্যন্ত ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দীর্ঘস্থায়ী দ্বৈত আধিপত্য ভাঙতে পারলো না তারা।

সেল্টিক ও রেঞ্জার্সের দীর্ঘদিনের আধিপত্যকে একসঙ্গে বলা হয় 'ওল্ড ফার্ম'। চার দশকেরও বেশি সময় ধরে এই দুই ক্লাবই স্কটিশ ফুটবলে আধিপত্য বিস্তার করে আসছে। অন্য কোনো ক্লাবের শেষ শিরোপা জয়ের ঘটনা ঘটেছিল ১৯৮৪-৮৫ মৌসুমে। সেবার এবারডিন তরুণ কোচ অ্যালেক্স ফার্গুসনের অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল। পরে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ইতিহাস গড়েন।

এদিন শেষ বাঁশি বাজতেই সেল্টিকের সমর্থকেরা মাঠে ঢুকে উচ্ছ্বাসে উদযাপন শুরু করেন। সেল্টিক অধিনায়ক ক্যালাম ম্যাকগ্রেগর বলেন, 'জীবনে প্রথমবারের মতো আমি বাকরুদ্ধ। সবাই আমাদের হিসাবের বাইরে রেখেছিল, কিন্তু আমরা জানতাম আমাদের সুযোগ আছে। কী অসাধারণ, জাদুকরি একটি দল!'
 
এই জয়ের মাধ্যমে সেলটিক নিজেদের ৫৬তম জাতীয় লিগ শিরোপা নিশ্চিত করল এবং ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করল। অন্যদিকে তীরে এসে তরী ডুবল জাম্বোদের। হাত ছোঁয়া দূরত্বে পৌঁছেও স্পর্শ করা হলো না শিরোপা। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক