ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৫:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৫:২৭:৫৩ অপরাহ্ন
মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা ছবি: সংগৃহীত
মস্কোর কাছে ড্রোন হামলা চালাল ইউক্রেন। রুশ সরকারি সংবাদমাধ্যম তাস-এর প্রতিবেদন বলছে, রাতভর মস্কোর কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা জবাব দিয়েছে রুশ বাহিনীও। ৫০০টি ড্রোন হামলা চালানো হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তার মধ্যে ১২০টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

শহরের মেয়রের বক্তব্যকে উদ্ধৃত করে তাস জানিয়েছে, এক বছরের মধ্যে মস্কোর বুকে এটি ‘সবচেয়ে বড়’ হামলা। সপ্তাহের গোড়াতে ইউক্রেনের কিভে বড় হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। এ বার রাশিয়ার রাজধানীতে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়ে তার জবাব দিল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির দেশ। ইউক্রেনের হামলায় খিমকি শহরে এক মহিলার মৃত্যু হয়েছে। মিটিসচিতে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম তাস-এ উল্লেখ করা হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ১২ জন আহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার বিষয়টি স্বীকার করে জানিয়েছে, শনিবার রাত থেকে হামলা শুরু করে ইউক্রেন। ৫৫৬টি ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকাকে নিশানা করেছিল। কিন্তু সবক’টিকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও মেয়র জানিয়েছেন, ১২০টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন বসতি এলাকায় পড়ে আগুন ধরে যায়। সেই ঘটনাতেও বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। হামলা হয়েছে শেরেমেটিয়েভো বিমানবন্দরে। যদিও সেই হামলায় কেউ আহত হননি। অন্য দিকে, ইউক্রেনের বায়ুসেনা পাল্টা দাবি করেছে যে, কিভ লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালিয়েছে মস্কো। সাতটি জায়গায় ড্রোন হামলা চালানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার