ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার

নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের 'জিনাপাটি'

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৫:০৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৫:০৫:০১ অপরাহ্ন
নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের 'জিনাপাটি' নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের 'জিনাপাটি'
'ধান কাটা হয়ে গেছে...' খেতের কাটা ধান উঠানে (খৈলান) নিয়ে যেতে কৃষক-শ্রমিকদের হাঁকডাকে মুখর সারা মাঠ। এরই মাঝে গোধূলি বেলায় রক্তিম আভা ছড়িয়ে সূর্য বিদায় নিয়েছে। ফিকে হয়ে এসেছে আলো। 'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে' প্রতিটি মাঠের বুকে। মানুষের মত পাখিরাও ফিরছে ঘরে।

অন্যদিকে সন্ধ্যার আয়োজন শুরু হয়ে গেছে লোকালয়ে। বৈদ্যুতিক বাতি জ্বলে উঠেছে, বাজারের দোকানে দোকানে। 

তারই একপাশে দাঁড়িয়ে পান মুখে পান গুঁজে  দিলেন মো. ভগু(৬৩)। চোখে চোখ পড়তেই মুচকি হাসি দিয়ে বললেন, সাঁঝ বেলাতে একটা পান মুখে দিছি জি।

তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামে বোরো ধান কাটতে এসেছেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তাঁর মতো আরও শ্রমিক এসেছেন নিয়ামতপুর উপজেলায়।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেল, প্রতিবছর আমন ও বোরো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে লোকজন ধান কাটার জন্য 'দলভাবে' নওগাঁর নিয়ামতপুরে আসেন। স্থানীয়ভাবে এই ধান কাটার দলকে 'জিনাপাটি' বলা হয়।

ধান কাটার একেকটি দলে গড়ে ১৫-২০ জন সদস্য থাকে। প্রতিদলে একজন দলপ্রধান থাকে। তাঁকে 'দফাদার' বলা হয়। ভাবিচা গ্রামে এবার ১৭টি দল এসেছে।

গ্রামের নিমতলা বাজারে এক সন্ধ্যায় কথা হয় মো. ভগুর সঙ্গে। কথায় কথায় জানালেন, প্রায় ৩০ বছর আগে থেকে ধান কাটার কাজ করেন তিনি। আগে বিভিন্ন এলাকায় ধান কাটলেও ভাবিচা গ্রামে গত ৬ বছর ধরে আসছেন। বাজারের পাশেই একটা উঠানে ধান তুলেছেন। মাড়াইয়ের মেশিন আসতে দেরি হচ্ছে। তাই একটা পান খাচ্ছেন।

কথা বলা শেষ করতেই অদূরে একটা হট্টগোল শুনতে পাওয়া গেল। কাছে গিয়ে বোঝা গেল একটি ধান কাটা দলের সদস্য স্থানীয় ধান মাড়াই মেশিনের মালিকের সঙ্গে কথা বলছিলেন। 

সেই দলের প্রধান মো. ইব্রাহীম জানালেন, তাঁরা তিন বিঘার ধান উঠানে তুলে রেখেছেন কিন্তু মাড়াই করা জন্য মেশিন পাচ্ছেন না। তাই মেশিন কখন পাওয়া যাবে সেটার 'সিডিউল' করে নিচ্ছেন। 

তিনি জানালেন, এবারে বৃষ্টির জন্য ধান কাটা-মাড়াইয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। আবার ঠিকমতো মাড়াই করার মেশিনও পাওয়া যাচ্ছে না।

স্থানীয় মুদি দোকানি আবু বক্কর সিদ্দিক জানালেন, ধান কাটা শ্রমিকেরা নিজেরাই রান্না করে খায়। এজন্য তাঁরা দোকান থেকে চাল, ডাল, মসলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী কেনেন। এসময়ে বিক্রি ভালো হয়। 

চা দোকানি নির্মল প্রামানিক বলেন, সাধারণত সন্ধ্যার সময় ধান কাটা লোকজন দোকানে চা এর পাশাপাশি অনেক কিছু খায়। এসময় বেচাবিক্রি একটু বেশি হয়। 

ভাবিচা গ্রামের কৃষক উজ্জ্বল সরকার বলেন, 'আমাদের এলাকায় ধান কাটা শ্রমিক কম। শিবগঞ্জ থেকে ধান কাটার লোকজন আসায় আমরা সময়মতো ধান গোলায় তুলতে পারি।'

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানালেন, ধানের জেলা হিসেবে নওগাঁর খ্যাতি সারাদেশে।  নিয়ামতপুর একটি কৃষি প্রধান এলাকা হওয়ায় এখানে প্রচুর ধান উৎপাদন হয়। এই ধান কাটার জন্য প্রতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে ধান কাটা শ্রমিক নিয়ামতপুরে আসে। এতে করে এই উপজেলার কৃষকদের অনেক সুবিধা হয়। তাঁরা যথা সময়ে ধান কাটা-মাড়াই করতে পারেন। শ্রমিকেরা ধান কাটতে আসায় শ্রমিক সংকটও থাকে না। ধান কাটা শ্রমিকেরাও আর্থিকভাবে লাভবান হন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক