ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৪:৫৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৪:৫৭:২৬ অপরাহ্ন
লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ফাইল ফটো
নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ও চাল বিতরণে ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায় অভিযোগ উঠেছে। ডিলার কার্ডধারীদের নিকট থেকে প্রতি কার্ডে ১’শ টাকা থেকে শুরু করে ৩’শ টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে এবং চাল ওজনে কম দিচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। এছাড়া কার্ডে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আফরোজা পারভীনের সিল থাকলেও স্বাক্ষর দেখা যায়নি। উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডিলার আতাউর রহমানের বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়া গেছে। কার্ডধারীকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি ৩০ কেজি চালের দাম নিয়ে ২৮ থেকে ২৯ কেজি চাল দিয়ে থাকেন। 

এবিষয়ে কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান গ্রামে ভুক্তভোগী পারভীন বেগম বলেন, ডিলার আতাউর আমার কার্ড করতে ২’শ টাকা নিয়েছে। 

এবিষয়ে একই গ্রামের সালেহা বলেন, আতাউর আমার নিকট থেকেও টাকা নিয়েছেন। 

এবিষয়ে সাবেক ইউপি সদস্য আঃ সালাম বলেন, আতাউর ডিলার খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে  ভুক্তভোগীদের নিকট থেকে টাকা নিয়েছে এবং ওজনে চাল কম দিচ্ছেন। 

এবিষয়ে  ইউনিয়ন পরিষদের সচিব ইব্রাহিম বলেন, ডিলার আতাউর রহমান খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন। 

এবিষয়ে ডিলার আতাউর রহমান বলেন, আমার স্ত্রীর নিকট কিছু মানুষ টাকা দিয়ে গেছেন। পরে আমি টাকা ফিরত দিয়েছি। 

এবিষয়ে কদিমচিলান ইউনিয়নের চেয়ারম্যান আনাসারুল ইসলাম বলেন, ডিলার আতাউর রহমান ভুক্তভোগীদের নিকট থেকে কার্ড দেওয়ার নাম করে টাকা নিয়েছে এবং ওজনে চাউল কম দিয়ে যাচ্ছেন। 

এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আফরোজা পারভীন বলেন, আমি প্রতিটি কার্ডে স্বাক্ষর করেছি। আর ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা