ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৯:৪৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৯:৪৫:৪০ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
 রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযানে ৩১৫ গ্রাম হেরোইনসহ মো. আদিল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ২টায় গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লালবাগ গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, লালবাগ গ্রামের আদিল ইসলামের বসতবাড়িতে হেরোইন মজুত রয়েছে। সে অনুযায়ী রাত ২টায় অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আদিল ইসলাম পালানোর চেষ্টা করলে তাকে বাড়ির গেট থেকে আটক করা হয়।

পরে রাত ২টা ৩০ মিনিটে গ্রেপ্তারকৃত আদিলের দেখানো মতে তার ঘরের পাশের একটি স্টোর রুমে রাখা একটি ড্রামের ভেতর থেকে ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আদিল ইসলাম গোদাগাড়ী থানার লালবাগ গ্রামের মো. সইবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, দেশ থেকে মাদক নির্মূলে র‌্যাবের সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম