ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৪:৪৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৪:৪৩:২২ অপরাহ্ন
আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হতে যচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জনগণের পরিচয় এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দিতে এ মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়। 

রবিবার (১৭ মে) দুপুর বারোটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন। 
তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবাগুলোকে অটোমেশন ব্যবস্থায় নিয়ে আসার ফলে এখন জনগণ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। তবে এ নতুন ব্যবস্থাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এবং ব্যবহারবান্ধব করে তুলতেই এ মেলার আয়োজন। 

প্রেস কনফারেন্সে জানানো হয়, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগেও বিভাগীয় শহরসহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর প্রাপ্তি, মৌজাম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হবে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে কিছু সেবাও প্রদান করা হবে। সেবা গ্রহীতারা মেলা প্রাঙ্গণেই ই-নামজারি আবেদন জমা, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা পাবেন।

এ ছাড়া ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানতে জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন নম্বর ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে। মেলায় ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেটও বিতরণ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় ভূমি সেবা সম্পর্কে ধারণা পেতে পারেন।

প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, ভবিষ্যতে সিঙ্গেল প্ল্যাটফর্মে ভূমি সেবা প্রদান, ডিজিটাল জরিপ ও ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদানের মতো উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একই সঙ্গে ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি সেবা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য যে, আগামী ১৯ মে সকাল সাড়ে নয়টায় নগরীর বোয়ালিয়া ভূমি অফিস হতে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হবে। ভূমিসেবা মেলাটি প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার