ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:৫২:৩৯ অপরাহ্ন
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মেট্রোপলিটন কলেজ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।

শনিবার (১৬ মে) রাত ৯টায় কলেজে গভর্নিং বডির সদস্য ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, মেধাবীদের কেউ দমিয়ে রাখতে পারে না। ভ্যান-রিকশাচালকের সন্তানরাও আজ ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় কাজ করছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকরা যথাযথ ভূমিকা রাখলে প্রতিষ্ঠানটি স্বাভাবিকভাবেই আরও উন্নতি করবে।

তিনি আরও বলেন, রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন এবং মেট্রোপলিটন কলেজের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

কৃষিজমি রক্ষার ওপর গুরুত্বারোপ করে ভূমিমন্ত্রী বলেন, “জল যার জলা তার, আর যে ফসল উৎপাদন করে জমি তার, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি রক্ষা করতে হবে। ভূমিদস্যুরা দেশের ও জাতির শত্রু বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার সরকার। প্রধান বক্তা ছিলেন গভর্নিং বডির সভাপতি মোহা. সাদরুল আমিন। আরও বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুলতান সাব্বির আহমেদ, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোছা. রেবেকা সুলতানা এবং সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলেট।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ এবং মানপত্র পাঠ করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক আছের উদ্দিন। শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার