ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:৪২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:৪২:৪৫ অপরাহ্ন
অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানিয়েছেন, কেরিয়ারের শুরুর দিকে অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্তি বা ‘বার্নআউট’-এর শিকার হয়েছিলেন। ‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর খুব অল্প সময়েই একাধিক ছবিতে কাজ করে দ্রুত জনপ্রিয়তা পেলেও, সেই সময় নিজের জন্য কোনো বিরতি না নেওয়ার আফসোসের কথাও জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, কুড়ির কোঠার শুরু থেকেই তিনি ধারাবাহিকভাবে কাজ করেছেন এবং একটির পর একটি সেটে ছুটে বেড়িয়েছেন। ২২ বছর বয়সে কাজ শুরু করার পর ২৩-এ প্রথম সিনেমা মুক্তি পায় বলেও তিনি জানান। তাঁর ভাষায়, পুরো কুড়ির কোঠাই কেটেছে কাজের ভেতর দিয়ে।

তিনি আরও জানান, ওই সময় তিনি প্রায় ২৩টি সিনেমায় অভিনয় করেন এবং পাশাপাশি আটটি সিনেমায় অতিথি শিল্পী বা বিশেষ নাচের দৃশ্যে অংশ নেন। বিশ্রাম না নিয়ে এক সেট থেকে আরেক সেটে চলে যেতেন এবং এক পর্যায়ে ডাবল শিফটেও কাজ করতে হয়েছে বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

সোনাক্ষীর ভাষায়, তখন তিনি মনে করতেন অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, কিন্তু পরে বুঝতে পারেন জীবনে কাজের বাইরেও ভারসাম্য থাকা জরুরি। তিনি বলেন, সময়ের সঙ্গে অভিজ্ঞতা তাঁকে শেখায়, জীবন শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নয়।

বর্তমানে তিনি আগের তুলনায় অনেক বেছে বেছে কাজ করছেন। সিনেমা ও সিরিজের ক্ষেত্রে এখন তিনি মানসম্মত প্রজেক্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও জানান।

এদিকে, আগামীতে তাঁকে দেখা যাবে পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারির কোর্টরুম ড্রামা সিনেমা ‘সিস্টেম’-এ। ছবিতে তিনি একজন তরুণ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি হাই-প্রোফাইল খুনের মামলায় নিজের বাবার বিরুদ্ধেই লড়াই করেন। সিনেমাটি আগামী ২২ মে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার