ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:৩৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:৩৩:৪৩ অপরাহ্ন
মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে,  কিয়ারা আদবানি মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি
সন্তানকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখাতে চান কিয়ারা আদবানি। সম্পর্ক, প্রেম কিংবা বিয়ে, জীবনের গুরুত্বপূর্ণ এসব বিষয়ে মেয়ের ওপর কোনও ধরনের বাধ্যবাধকতা চাপিয়ে দিতে চান না বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী খোলামেলা কথায় তুলে ধরেছেন তাঁর জীবনদর্শন ও ভবিষ্যতে মেয়েকে কী শিক্ষা দিতে চান।

সাক্ষাৎকারে কিয়ারা বলেন, তিনি চান তাঁর মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখে। তাঁর ভাষায়, আমি চাই না ও ভাবুক যে ওকে কেবল একজনের সঙ্গেই প্রেম করতে হবে। ওর যদি বিয়ে করতে ইচ্ছে হয় করবে, আর না হলে করবে না।

অভিনেত্রী জানান, জীবনের এক পর্যায়ে তিনি নিজেও ভাবতেন যাঁর সঙ্গে সম্পর্কে জড়াবেন তাকেই বিয়ে করবেন। তবে সময়ের সঙ্গে তাঁর সেই ধারণা বদলেছে। কিয়ারা বলেন, জীবন সবসময় পরিকল্পনামতো চলে না। ঈশ্বরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত যাঁকে আমার জন্য বেছে দিয়েছেন তাঁকে নিয়ে আমি খুব সুখী। তবে প্রতিটি সম্পর্ক মানুষকে কিছু না কিছু শেখায়।

মেয়েকে ভবিষ্যতে কী পরামর্শ দেবেন, এমন প্রশ্নের জবাবে কিয়ারা বলেন, নিজের চাওয়া-পাওয়া সম্পর্কে সচেতন হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল সিদ্ধান্তও জীবনের অংশ উল্লেখ করে তিনি বলেন, তুমি কী চাও আর কী চাও না, সেটা নিজেই ঠিক করবে। ভুল হতেই পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো সেই ভুল থেকে কী শিখছ।

কিয়ারা আরও জানান, তিনি চান তাঁর মেয়ে আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা মানুষ হিসেবে বড় হয়ে উঠুক।

অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর খোলামেলা চিন্তাভাবনার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ভিন্ন মতও প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি ২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তান সারায়াহর জন্মের খবর জানান। তবে এখনো পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক