ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

করোনা আক্রান্ত রোগীর ম’রদেহ রামেকে শৌচাগার থেকে উদ্ধার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৯:৩৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৯:৩৭:০১ অপরাহ্ন
করোনা আক্রান্ত রোগীর ম’রদেহ রামেকে শৌচাগার থেকে উদ্ধার করোনা আক্রান্ত রোগীর ম’রদেহ রামেকে শৌচাগার থেকে উদ্ধার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগার থেকে মনসুর রহমান (৬৫) নামে করোনা আক্রান্ত এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন। রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আমিনুল ইসলাম কটন জানান, মনসুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুসের সিওপিডি রোগে ভুগছিলেন। গত ৯ জুন তিনি শ্বাসকষ্ট নিয়ে মেডিসিন ইউনিটে ভর্তি হন। ভর্তি থাকার সময় তাঁর মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ১৬ জুন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাঁকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

আজ সকালে তিনি শৌচাগারে যান এবং দীর্ঘ সময় ফিরে না আসায় সন্দেহ দেখা দেয়। অন্যান্য রোগীর স্বজনেরা ভেতর থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। শৌচাগারের দরজায় ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গণপূর্ত বিভাগের সহায়তায় ছিটকিনি ভেঙে শৌচাগারে ঢুকে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়।

হাসপাতাল সূত্র জানায়, তাঁর পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর রহমানের মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

রামেক কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

       

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ