ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে গাঁজা বহন করছে।
এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর থানাধীন লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাবের একটি দল।
চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. আরিফ (২৩) ও লাকী আক্তারকে (৩৩) আটক করা হয়। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার মো. আরিফ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার থানার পাড়া এলাকার আমির হোসেনের ছেলে। অপরদিকে লাকী আক্তার একই উপজেলার বোয়াখালখালী এলাকার কোরবান আলীর মেয়ে।
শনিবার বিকালে র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক