ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

পাঁচ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত কিশোর রাব্বি গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৯:২৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৯:২৫:৪১ অপরাহ্ন
পাঁচ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত কিশোর রাব্বি গ্রেফতার পাঁচ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত কিশোর রাব্বি গ্রেফতার
কেরানীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাব্বি (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। বুধবার (১৮ জুন) দিবাগত রাত দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া হিজলতলা এলাকার কাউন্টার গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাব্বি চুনকুটিয়া হিজলতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে একই এলাকায় আমিনুল ইসলামের বাড়ির পাঁচতলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকে।

এই ঘটনায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির মা রিভা আক্তার জানান, তিনি স্বামী ও দুই মেয়েসহ চুনকুটিয়া হিজলতলা এলাকায় আমিনুল মিয়ার বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। তার স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি তৃতীয় তলায় থাকা বাড়িওয়ালার ঘরে কাজ করেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দুই মেয়েকে ঘরে রেখে তিনি উপরে বাড়িওয়ালার ঘরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে তিনি দেখেন তার মেয়েরা নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পাঁচতলার ভাড়াটিয়া শহিদুল মিয়ার ঘর থেকে খুঁজে পান।

রিভা আক্তার আরও জানান, মেয়েকে উপরে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায়, রাব্বি তাকে নুডুলস খাওয়ার লোভ দেখিয়ে তাদের ঘরে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে। তিনি এই ঘটনার বিচার চান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, ভুক্তভোগীর মা রিভা আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার ছায়া তদন্তকারী হিসেবে ডিবি পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি