ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজের প্রত্যয় রাসিক ও বিডি ক্লিনের

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৬:৫১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৬:৫১:১০ অপরাহ্ন
পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজের প্রত্যয় রাসিক ও বিডি ক্লিনের পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজের প্রত্যয় রাসিক ও বিডি ক্লিনের
রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিডি ক্লিন রাজশাহী বিভাগের সমন্বয়ক মোহাম্মদ শাহাদাত ও জেলা সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আহমেদ। এ সময় সংগঠনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশাসককে অবহিত করেন তারা।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়ে তুলতে বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি নগরীর পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে ভবিষ্যতেও রাজশাহী সিটি কর্পোরেশনের পাশে থেকে কাজ করার জন্য সংগঠনটির নেতাকর্মীদের আহ্বান জানান।

বিডি ক্লিনের নেতৃবৃন্দ জানান, সংগঠনটির মূল লক্ষ্য হলো যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার মানসিকতার পরিবর্তন ঘটিয়ে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তরুণদের সম্পৃক্ত করে তারা বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশবাদী কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সচেতনতামূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়।

তারা আরও জানান, নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করছে বিডি ক্লিন রাজশাহী।

সাক্ষাৎকালে নগরীর পরিচ্ছন্নতা, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয়পক্ষ।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ বিডি ক্লিন রাজশাহীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি