ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৯:২১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৯:২১:১৯ অপরাহ্ন
নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
বরিশালের উজিরপুরে আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ আলেয়া বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, দুদিন আগে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আলেয়া বেগম তিন সন্তানের জননী এবং ওই এলাকার মৃত নূরে আলম তালুকদারের স্ত্রী।

আলেয়া বেগমের প্রতিবেশী আফসানা বেগম জানান, আলেয়া বেগমের একমাত্র ছেলে মাহতাব হোসেন কাজের সুবাদে ঢাকায় থাকেন। দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর তারা তাদের শ্বশুর বাড়িতে থাকেন। যে কারণে আলেয়া বেগম বাসায় একাই থাকতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে খুঁজতে গিয়ে দেখতে পান, ঘরের দরজা খোলা। মেঝেতে বিবস্ত্র অবস্থায় আলেয়া বেগমের মরদেহ পড়ে রয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ওই নারীকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড