ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

বেস্টফ্রেন্ডের জন্যই বিয়ে ভাঙল মৌনীর! তাঁর ডিভোর্স ঘোষণার পরই দিশাকে নিয়ে টানাটানি নেটপাড়ায়

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০২:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০২:২১:১৭ অপরাহ্ন
বেস্টফ্রেন্ডের জন্যই বিয়ে ভাঙল মৌনীর! তাঁর ডিভোর্স ঘোষণার পরই দিশাকে নিয়ে টানাটানি নেটপাড়ায় বেস্টফ্রেন্ডের জন্যই বিয়ে ভাঙল মৌনীর! তাঁর ডিভোর্স ঘোষণার পরই দিশাকে নিয়ে টানাটানি নেটপাড়ায়
যা রটে তার কিছুটা হলেও ঘটে! অবশেষে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী মৌনী রায় । গত কয়েক সপ্তাহ ধরেই টলিউড-বলিউড মহলে কানাঘুষো চলছিল যে মৌনী এবং তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার আর একসঙ্গে থাকছেন না। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা ও ছবিগুলি সরিয়ে দেওয়ার পর এই জল্পনা আরও বেড়ে যায়।

তবে মৌনীর ডিভোর্স নিয়ে নেটপাড়ায় নতুন চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকই দাবি করছেন, মৌনীর ঘনিষ্ঠ বান্ধবী দিশা পাটানি  নাকি এই সম্পর্কে প্রভাব ফেলেছেন। দিশা ও মৌনীর বন্ধুত্ব এতটাই গভীর যে বহু সময়ই তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যায়। অনুষ্ঠান, পার্টি, ট্রিপ- প্রায় সব জায়গাতেই দু’জন থাকেন পাশাপাশি। এমনকি মৌনীর বিয়েতেও কনেপক্ষের হয়ে দিশাকে জমিয়ে মজা করতে দেখা গিয়েছিল।

এখন প্রশ্ন উঠছে, মৌনী যখন সূরজকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিলেন, ঠিক একই সময়ে দিশাও কেন সূরজকে আনফলো করলেন? এই পদক্ষেপের পরই নেটিজেনদের একাংশ মন্তব্য করতে শুরু করেন, “শেষমেশ মৌনীর সংসারটা ভেঙেই দিলেন দিশা!” আবার অনেকে বলছেন, দিশা-মৌনীর বন্ধুত্ব নাকি সাধারণ বন্ধুত্বের থেকেও আরও বেশি গভীর, এবং সেই সম্পর্কই নাকি সূরজ-মৌনীর দাম্পত্যে প্রভাব ফেলেছে।

যদিও এর মাঝেই আরেকটি খবর শোরগোল ফেলে: কয়েক মাস আগে দিশার সঙ্গে পাঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই খবর মিলিয়ে যাওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষ থামেনি।

এদিকে মৌনী তাঁর বিবৃতিতে মিডিয়া ও অনুরাগীদের কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন, তাঁর এবং সূরজের ব্যক্তিগত জীবন নিয়ে যেন কোনও গুজব বা ভুয়ো তথ্য না ছড়ানো হয়। তিনি স্পষ্ট জানান, এই কঠিন সময়ে তাঁরা দু’জনই নিজেদের মতো করে পরিস্থিতি সামলাতে চান এবং এজন্য কিছুটা ব্যক্তিগত পরিসর প্রয়োজন।

সূত্র মতে, মৌনী ও সূরজের দাম্পত্যে সমস্যা চলছিল বেশ কিছুদিন ধরেই। যদিও বিচ্ছেদের প্রকৃত কারণ সম্পর্কে কেউই অফিসিয়ালি কিছু বলেননি। কিন্তু দিশাকে ঘিরে আলোচনা-সমালোচনা থামার নাম নেই।

সব মিলিয়ে, মৌনী-সূরজের বিচ্ছেদ এখন সোশ্যাল মিডিয়ার নতুন আলোচনার কেন্দ্রবিন্দু, আর তার মাঝেই দিশার নাম বারবার ফিরে আসায় বিতর্ক আরও জোরালো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক