ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২ একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি

দু’বছরের কন্যাকে নিয়ে ২০০ ফুট সেতু থেকে বাঞ্জি জাম্পিং, ভয়ে বাবার বুকে মুখ লুকোলো শিশু!

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৯:১৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৯:১৫:৫৮ অপরাহ্ন
দু’বছরের কন্যাকে নিয়ে ২০০ ফুট সেতু থেকে বাঞ্জি জাম্পিং, ভয়ে বাবার বুকে মুখ লুকোলো শিশু! দু’বছরের কন্যাকে নিয়ে ২০০ ফুট সেতু থেকে বাঞ্জি জাম্পিং, ভয়ে বাবার বুকে মুখ লুকোলো শিশু!
কোনও সুরক্ষা ছাড়াই দু’বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে ২০০ ফুট উঁচু সেতু থেকে বাঞ্জি জাম্পিং। মালয়েশিয়ার রিয়্যালিটি শোয়ের তারকার ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ল নেটপাড়ায়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কী ভাবে শিশুকে কোলে নিয়ে অনেক উচ্চতায় থাকা একটি সেতু থেকে বাঞ্জি জাম্পিং করছেন মালয়েশিয়ান তারকা রেধা রোজ়লান। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ২০০ ফুট উঁচু একটি সেতুর ধারে দাঁড়িয়ে রয়েছেন রেধা। অনেক নীচ দিয়ে বয়ে চলেছে পাথুরে নদী। রেধার মাথায় হেলমেট। নিরাপত্তার কারণে শরীরে বাঁধা রয়েছে লম্বা ইলাস্টিকের দড়ি। অদ্ভুত বিষয় হল, কোলে বছর দু’য়েকের একটি শিশুকন্যাকে জাপটে ধরে রেখেছেন রেধা। নেটাগরিকদের দাবি, শিশুটি রেধার কন্যা। তবে শিশুটির আলাদা কোনও নিরাপত্তা নেই। এর পর সেতু থেকে কন্যাসন্তানকে কোলে নিয়েই বাঞ্জি জাম্পিং করতে দেখা যায় রিয়্যালিটি তারকাকে। ভয়ে বাবার কোলে মুখ লুকোতে দেখা গিয়েছে শিশুটিকে। হাড় হিম করা সেই দৃশ্যই প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, ভিডিয়োটি ২০১৮ সালের। সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে সেটি।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘মাম্‌স লাউঞ্জ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় উঠেছে। রেধাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়েছেন অনেকে। অনেকে মালয়েশিয়ার রিয়্যালিটি শোর তারকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জঘন্য। নিরাপত্তা থাকুক বা না থাকুক, কোনও শিশুকেই এ ভাবে বাঞ্জি জাম্পিং করাতে নিয়ে যাওয়া উচিত হয়নি।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার