ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:৩০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:৩০:০৫ অপরাহ্ন
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে
প্রেমের টানে চীন থেকে পিরোজপুরের এক প্রত্যন্ত পল্লীতে ছুটে এসেছেন ৩০ বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার বয়স বিয়ের আইনি সীমার চেয়ে কম হওয়ায় শেষ পর্যন্ত কোনো শুভপরিণয় ছাড়াই তাকে ফিরে যেতে হয়েছে।

ঘটনাটি পিরোজপুরের নাজিরপুর এলাকায় ব্যাপক আলোড়ন ও কৌতূহলের সৃষ্টি করেছে। উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবাকে ভালোবেসে বাংলাদেশে আসেন চীনা নাগরিক লিয়ন।

জানা যায়, ভাষা শেখার জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘হ্যালোটক’-এর মাধ্যমে প্রথমে তুবা ও লিয়নের পরিচয় হয়। পরবর্তীতে তাদের নিয়মিত যোগাযোগ হোয়াটসঅ্যাপে গড়ায় এবং ধীরে ধীরে তা গভীর ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।

তুবা জানান, লিয়ন যখন তার কাছে বাড়ির ঠিকানা চেয়েছিলেন, তখন তিনি ভাবতেই পারেননি যে লিয়ন সত্যিই এত দূর থেকে বাংলাদেশে চলে আসবেন। কিন্তু ভালোবাসার টানে সব বাধা পেরিয়ে চলতি মাসের ৮ মে লিয়ন প্রথমে ঢাকায় এসে পৌঁছান।

এরপর বৃহস্পতিবার (১৪ মে) তিনি নাজিরপুর বাসস্ট্যান্ডে এসে নামলে তুবার বাবা ও স্বজনেরা তাকে সাদরে বরন করে বাড়িতে নিয়ে যান। সুদূর চীন থেকে আসা এই বিদেশি অতিথিকে একনজর দেখতে কাঞ্চন হাওলাদারের বাড়িতে ভিড় জমায় শত শত উৎসুক এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘটনাটি নিয়ে কৌতূহল দেখা যায়। স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, শুনলাম চীন থেকে একজন এসেছে, তাই দেখতে এসেছি। 

আরেক বাসিন্দা আকরাম হোসেন বলেন, মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে চীন থেকে কেউ এসেছে এটা শুনে আমরাও দেখতে এসেছি।

তুবার বাবা কাঞ্চন হাওলাদার জানান, কয়েকদিন ধরে চীনা যুবক লিয়নের সঙ্গে তাদের ফোনে কথা হচ্ছিল। সে সরাসরি বাড়িতে চলে আসার পর তাকে ঐতিহ্যবাহী বাঙালি খাবার খাইয়ে আপ্যায়ন করা হয়েছে। তবে তুবা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এখনই বিয়ের কোনো সুযোগ নেই এবং সে কারণেই লিয়নকে বিদায় দেওয়া হচ্ছে।

ফিরে যাওয়ার আগে লিয়ন স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে তিনি তার বন্ধু তুবার জন্য বাংলাদেশে এসেছিলেন। তুবার বয়স কম হওয়ায় তিনি এখন ফিরে যাচ্ছেন এবং তার জন্য অপেক্ষা করবেন। দুই বছর পর বয়স পূর্ণ হলে তিনি আবারও বাংলাদেশে আসবেন এবং তুবা রাজি থাকলে তাকে বিয়ে করে সংসার পাতবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪