ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফারাক্কা চুক্তি সম্পাদনেই প্রমাণিত হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল ইয়াবা নিয়ে পালানোর সময় মোটরসাইকেলসহ যুবক আটক নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান গঙ্গা চুক্তি কয়েক বছরের জন্য নয়, ‘অনন্তকালের’ জন্য করতে হবে: আইনুন নিশাত প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন ফুলবাড়ীতে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ভালোবাসায় সিক্ত তারেক রহমান নিয়ামতপুরে 'জয় বাংলা’ বলে ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগ ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক দেশে আরও কমল সোনার দাম, ভরিতে কত? অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা

ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:১২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:১২:১২ অপরাহ্ন
ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ট্রাকচালক ও তার ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) ভোররাত ৪টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর জেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে ঢাকা মেট্রো-ট ১৩-৬৪০২ নম্বরের একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি সড়কের পাশে থামানো হয়। পরে ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব ট্রাকটির চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় নিয়ে যায়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার