ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:৫৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:৫৪:০০ অপরাহ্ন
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার
রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চালক মামুনুর রশিদ (৫০) হত্যার ঘটনায় ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ মে) নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ তানভীর রানা প্রান্ত (২২), সে নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা, মোঃ শামীম (৩৫), সে একই থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা, মোঃ রাব্বি (২০), সে আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার ও মোঃ নূর আলম (২৫), সে ভাটাপাড়া এলাকার বাসিন্দা।
 
শুক্রবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গত ২ মে বিকালে ভাড়ার অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক মামুনুর রশিদ| পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ডিবি পুলিশ বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে শুরু করে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে চোরাই অটোরিক্সা-সহ চারজনকে গ্রেফতার করেন। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চক্রটির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেফতার শামীমের বিরুদ্ধে এর আগেও রাজপাড়া থানায় ৬টি মামলা রয়েছে। অপর আসামি রাব্বির বিরুদ্ধেও একাধিক মামলা চলমান আছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার