ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:২০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:২০:২৬ অপরাহ্ন
রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম
রাজশাহীতে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার (১৫ মে) থেকে গুটি জাতের আম পাড়া শুরু করেছেন চাষিরা। এর মধ্য দিয়ে রাজশাহীর আম মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

শুক্রবার সকালে নগরী ও আশপাশের বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, চাষি ও ব্যবসায়ীরা গুটি আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন| একইসঙ্গে বাজারে আনার প্রস্তুতিও চলছে।

আম ব্যবসায়ী মোঃ মো মিন্টু সরকার বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকেই গুটি আম পাড়া শুরু হয়েছে। তবে প্রথম দিনে সীমিত পরিমাণ আম সংগ্রহ করা হচ্ছে। তিনি জানান, শনিবার বানেশ্বর হাটে বিক্রির জন্য কিছু আম নেওয়া হবে।

নগরীর কাজলা এলাকার চাষি মোঃ কাজিম বলেন, এখনো ব্যাপকভাবে আম পাড়া শুরু হয়নি। আরও কয়েকদিন পর পুরোদমে আম সংগ্রহ শুরু হবে।

আমের দাম প্রসঙ্গে তিনি বলেন, মৌসুমের প্রথম দিন হওয়ায় এখনই নির্দিষ্ট দাম বলা যাচ্ছে না। হাট-বাজারে বিক্রি শুরু হলে দাম সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত রোধ এবং আমের গুণগত মান নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া এবং ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা হবে।

এদিকে বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম বছরজুড়েই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে| এ বছর প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য ৭৮০ কোটি টাকার বেশি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান