ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড়

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৭:৪১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৭:৪১:২১ অপরাহ্ন
বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড়
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী বড়মাঠ। প্রতিদিন যেখানে ক্রীড়াচর্চা আর মানুষের পদচারণায় মুখর থাকে এলাকা, সেই মাঠের এক কোণে হঠাৎ পড়ে থাকতে দেখা গেল চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্রের বান্ডিল। আর এতেই জেলায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও উদ্বেগ।

বৃহস্পতিবার (১৪ মে) রাতের দিকে বিদ্যালয়ের বড়মাঠের উত্তর-পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন যুবক বড়মাঠ এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় মাঠের এক পাশে পড়ে থাকা একটি বান্ডিল তাদের নজরে আসে। কৌতূহলবশত কাছে গিয়ে তারা দেখতে পান, সেটি কোনো সাধারণ কাগজ নয়-চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র। খাতাগুলোতে “বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের নাম দেখে তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তরপত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে গণনা করে দেখা যায়, সেখানে মোট ৫০টি খাতা রয়েছে।

জানা গেছে, গত ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষার এসব উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকদের কাছে বিতরণ করা হয়েছিল। কিন্তু কীভাবে এত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরীক্ষার খাতা মাঠে পড়ে রইল, তা নিয়ে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ ও অভিভাবকদের মাঝে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোতাহার উল আলম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে উত্তরপত্র বোর্ডে পাঠানো হয়। পরে বোর্ড সেগুলো মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছিল। বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত খাতাগুলো পড়ে যেতে পারে। তবে যার দায়িত্বে ছিল, তার আরও সতর্ক থাকা উচিত ছিল।

এদিকে ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল। তাদের প্রশ্ন-যে উত্তরপত্রের ওপর নির্ভর করছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, সেই খাতাগুলো যদি এভাবে মাঠে পড়ে থাকে, তাহলে পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা কতটা সুরক্ষিত? সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ বড়মাঠ থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্রের একটি বান্ডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র পাওয়া গেছে। বর্তমানে সেগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এখন ঠাকুরগাঁওজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই এটিকে দায়িত্বে অবহেলার গুরুতর উদাহরণ হিসেবে দেখছেন। একই সঙ্গে দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা