ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৭:১৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৭:১৫:২৭ অপরাহ্ন
মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় মাদক, চুরি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা তেঁরোখাদিয়া স্টেডিয়াম চত্বরে স্থানীয় যুবসমাজ ও ছাত্রসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিটব্যাপী এ মানববন্ধন চলে। এতে নতুন বিল শিমলা ও তেঁরোখাদিয়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক হুমায়ুন, সাংবাদিক ও মানবাধিকার নেতা মাসুদ আলী (পুলক), যুবদল নেতা শুভ, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গাজীউল ইসলাম, রাজপাড়া থানার সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলাম এবং যুবনেতা রেজাউল করিম বাবুসহ অন্যরা। মানববন্ধনে দুই শতাধিক যুবক, ছাত্র, কর্মজীবী ও স্থানীয় বাসিন্দাকে উপস্থিত থাকতে দেখা যায়।

বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তারা অভিযোগ করেন, তেঁরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম এলাকা, মহিলা কমপ্লেক্স গেট ও আশপাশের এলাকায় উঠতি বয়সী নেশাগ্রস্ত যুবকদের উৎপাত বেড়ে গেছে। এসব এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে এলাকাবাসী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা পালন না করলে এলাকাবাসী কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। একই সঙ্গে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা