ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৭:০৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৭:০৯:৪০ অপরাহ্ন
ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী
রাজশাহীতে ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে শুক্রবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর উন্নয়নে সরকারের সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রয়েছে এবং তথ্যপ্রযুক্তি খাতে অঞ্চলটিকে এগিয়ে নিতে কাজ চলছে। তিনি বলেন, নিক্স আঞ্চলিক পপ চালুর মাধ্যমে রাজশাহীতে ডিজিটাল উন্নয়নের নতুন গতি সৃষ্টি হবে। ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে।

তিনি আরও বলেন, ইন্টারনেট একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এটি যেন কখনো বিচ্ছিন্ন না হয়, সে লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে| উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সুবিধা ও আধুনিক অবকাঠামোর পাশাপাশি ইন্টারনেট ক্যাবল স্থাপনের জন্যও সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। অচিরেই রাজশাহীকে পূর্ণাঙ্গ ইন্টারনেট সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তিনি।

দেশীয় পর্যায়ে ডেটা বিনিময়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এখন দেশের ইন্টারনেট ট্রাফিক দেশের ভেতরেই বিনিময় করা সম্ভব হবে| এতে বিদেশি নির্ভরতা কমবে এবং দেশের অর্থ দেশেই থাকবে। তিনি এটিকে প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই আঞ্চলিক পপের মাধ্যমে প্রায় ৪০০ জিবিপিএস ট্রাফিক পরিচালনার সক্ষমতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। এর ফলে রাজশাহী বিভাগে ইন্টারনেটের গতি ও মান বাড়বে, কমবে বিদেশি ব্যান্ডউইথের ওপর নির্ভরতা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ডেটা আদান-প্রদানের সুযোগ তৈরি হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে আধুনিক, প্রযুক্তিবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি বলেন, দ্রুতগতির ও মানসম্মত ইন্টারনেট সেবা শিক্ষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নাজমুল করিম ভূঁইয়া। তিনি রাজশাহীর ঝুলন্ত তার আন্ডারগ্রাউন্ডে নেওয়ার জন্য রাজধানীর ধানমন্ডির সমন্বিত সংযোগ মডেল বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে রাজশাহীতে ডেটা সেন্টার স্থাপনের সুযোগ তৈরি হলে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মইন উদ্দিন আহমেদ। তিনি জানান, ২০২২ সালে ৩৪ জিবিপিএস ব্যান্ডউইথ নিয়ে যাত্রা শুরু করা আইএসপিএবি-নিক্স বর্তমানে ৪০০ জিবিপিএসে উন্নীত হয়েছে| বর্তমানে দেশের পাঁচটি বিভাগে এ নেটওয়ার্কের আঞ্চলিক পপ রয়েছে এবং শিগগিরই বরিশাল, সিলেট ও রংপুর বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, রাজশাহীর নিক্স স্থাপনে অর্থায়ন করেছে Internet Society I Internet Society Foundation। বর্তমানে ১৫২টি আইএসপি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম| এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ কাওছার উদ্দীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২