ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৪৯:০০ অপরাহ্ন
প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী ছবি: সংগৃহীত
প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। তাই প্রেমিকের হাত ধরে নতুন জীবন শুরু করতে নিজের বাবার বাড়িতেই এক দুঃসাহসিক ডাকাতির পরিকল্পনা করলেন ২১ বছর বয়সি এক তরুণী।

ঘরে থাকা ডিজিটাল লক খুলে দিয়ে গভীর রাতে ওই তরুণী ঘরে ঢোকালেন অস্ত্রধারী ডাকাত দল। এরপর পিস্তলের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি ২০ লাখ রুপি লুটে করে।

উত্তর প্রদেশের মোরাদাবাদে পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতার ঘটনাটি উদ্‌ঘাটন করেছে স্থানীয় পুলিশ।

এই ঘটনায় ব্যবসায়ী ইমরানের ছোট মেয়ে আরিবা (২১), তার প্রেমিক আরশাদ ওয়ারসিসহ (২৭) মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অন্য তিন সহযোগী হলেন: কুলদীপ সিং (২৬), রবি কুমার (২৬) ও নিক্কি সিং।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১১ মে (সোমবার) ভোররাত ৪টার দিকে মোরাদাবাদের নাগফানি থানা এলাকার আকবর কম্পাউন্ডে ব্যবসায়ী ইমরানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ইমরান, তার স্ত্রী সীমা, দুই ছেলে ও দুই মেয়েসহ পরিবারের সবাই বাড়িতেই উপস্থিত ছিলেন। ডাকাত দল আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি ২০ লাখ রুপি এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে দুটি গাড়িতে করে পালিয়ে যায়।

তদন্তে নেমে মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) সতপাল আনতিল দেখতে পান, বাড়ির কোনো দরজা বা ডিজিটাল লক ভাঙা হয়নি। কোনো বাধা ছাড়াই ডাকাতরা ভেতরে ঢুকেছে। এতেই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ইমরানের ছোট মেয়ে আরিবার ওপর। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেন তিনি।

আরিবা পুলিশকে জানান, অমিরোহা এলাকার বাসিন্দা আরশাদের সঙ্গে তার গত সাত-আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু জাতপ্রথার (কাস্ট) ভিন্নতার কারণে বাবা ইমরান এই বিয়েতে রাজি ছিলেন না। পরিবার ছেড়ে পালিয়ে বিয়ে করে নতুন জীবন শুরু করার মতো টাকাও তাদের কাছে ছিল না। এ কারণে আরিবা নিজেই এই ডাকাতির ছক কষেন।

পরিকল্পনা অনুযায়ী, বাড়িতে মোটা অঙ্কের টাকা থাকার বিষয়টি আরশাদকে জানান আরিবা এবং এক মাস আগেই প্রধান ফটকের একটি নকল চাবি প্রেমিকের হাতে তুলে দেন। ঘটনার রাতে বাকি সবাই ঘুমিয়ে পড়লে আরিবা ভেতর থেকে ডিজিটাল লকের বুজার টিপে ডাকাত দলের জন্য দরজা খুলে দেন।

অভিযান চালিয়ে পুলিশ আসামিদের কাছ থেকে লুণ্ঠিত ৪৭ লাখ ২৪ হাজার রুপি, চারটি দেশীয় পিস্তল, পাঁচটি মোবাইল ফোন এবং পালিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত দুটি গাড়ি উদ্ধার করেছে। বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য টাইমস অব ইন্ডিয়া

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা