ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৪৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৪৬:৪২ অপরাহ্ন
কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একদল মুসল্লির বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে রাজাবাজার এলাকায় রাস্তায় নামাজ আদায়কে ঘিরে একদল মুসল্লির সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিংয়ে রাস্তার একাংশ জুড়ে নামাজ পড়তে শুরু করেন কিছু মুসল্লি। জনবহুল ওই সড়কে নামাজ পড়ার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ওই যুবকদের তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
 
ঘটনার খবর পেয়ে দ্রুত রাজাবাজার এলাকায় পৌঁছায় স্থানীয় থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, নামাজ পড়তে জড়ো হওয়া মানুষের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ। তবে নতুন প্রশাসনের বিধি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা রাস্তাতেই নামাজ পড়া শুরু করেন। পুলিশ বিষয়টি বুঝিয়ে বলতেই তারা পরিস্থিতি বুঝে নেন এবং সহযোগিতা করেন।
 
ঘটনার পর থেকেই পুরো এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ টহল দেয়া শুরু করেছে যাতে আর কোনো উত্তেজনা তৈরি না হয়। দোকানপাট, বাজার- সবই ইতিমধ্যে স্বাভাবিক হয়ে গেছে। স্থানীয় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন বিশেষ সতর্ক রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা