ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩৮:৫৪ অপরাহ্ন
পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহী মহানগরীতে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক হোটেলের মালিককে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজ আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও বকেয়া টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হোটেল হক’স ইন-এর স্বত্বাধিকারী এনাজুল হক অমি।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

এনাজুল হক অমি জানান, মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় তাঁর বাবা মৃত এনামুল হকের মালিকানাধীন হোটেল হক’স ইন-এর পাশেই জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিমিটেড ২১ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণকাজ পরিচালনার ফলে হোটেল ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এ বিষয়ে গত ২৬ জুন ২০২৫ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে অভিযোগ দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়| সমঝোতা অনুযায়ী হোটেলের সংস্কার ও ক্ষতিপূরণ বাবদ ২৬ লাখ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়।

অমির অভিযোগ, ভবন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ১৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ১০ লাখ ৮৩ হাজার টাকা দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না। গত ১৩ মে পুনরায় নির্মাণকাজ শুরু হলে তিনি পাওনা টাকা দাবি করেন।

এ সময় জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ-এর সংশ্লিষ্ট কর্মকর্তা তুহিন এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন অমি| একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনাজুল হক অমি বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার ন্যায্য পাওনা টাকা চাওয়ায় আমাকে চাঁদাবাজ সাজানোর চেষ্টা চলছে| সামাজিকভাবে হেয় করতে অপহরণের নাটক সাজিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। এ ঘটনায় তিনি পুনরায় আরডিএতে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের ড্রেন, রাস্তা ও হোটেলের ক্ষয়ক্ষতির বিষয়েও আরডিএকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানান।

নিরাপত্তা ও পাওনা টাকা উদ্ধারের দাবিতে বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ করে অমি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ-এর সংশ্লিষ্ট কর্মকর্তা তুহিন বলেন, অমি আরডিএতে অভিযোগ দিয়ে আমার কাজ বন্ধ রেখেছিল। এজন্য তাকে টাকা দেওয়া হয়েছে। কেন আগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল।

অন্যদিকে প্রতিষ্ঠানটির আরেক পার্টনার আব্দুল সালাম তুহিন বলেন, হোটেলের ক্ষতিপূরণ বাবদ ২৬ লাখ ৩৩ হাজার টাকা দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছিল। কিছু টাকা পরিশোধের পর বাকি টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে এনাজুল হক অমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তার বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সম্মান পুনরুদ্ধারের দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ