ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২

পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩৮:৫৪ অপরাহ্ন
পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহী মহানগরীতে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক হোটেলের মালিককে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজ আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও বকেয়া টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হোটেল হক’স ইন-এর স্বত্বাধিকারী এনাজুল হক অমি।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

এনাজুল হক অমি জানান, মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় তাঁর বাবা মৃত এনামুল হকের মালিকানাধীন হোটেল হক’স ইন-এর পাশেই জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিমিটেড ২১ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণকাজ পরিচালনার ফলে হোটেল ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এ বিষয়ে গত ২৬ জুন ২০২৫ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে অভিযোগ দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়| সমঝোতা অনুযায়ী হোটেলের সংস্কার ও ক্ষতিপূরণ বাবদ ২৬ লাখ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়।

অমির অভিযোগ, ভবন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ১৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ১০ লাখ ৮৩ হাজার টাকা দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না। গত ১৩ মে পুনরায় নির্মাণকাজ শুরু হলে তিনি পাওনা টাকা দাবি করেন।

এ সময় জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ-এর সংশ্লিষ্ট কর্মকর্তা তুহিন এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন অমি| একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনাজুল হক অমি বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার ন্যায্য পাওনা টাকা চাওয়ায় আমাকে চাঁদাবাজ সাজানোর চেষ্টা চলছে| সামাজিকভাবে হেয় করতে অপহরণের নাটক সাজিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। এ ঘটনায় তিনি পুনরায় আরডিএতে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের ড্রেন, রাস্তা ও হোটেলের ক্ষয়ক্ষতির বিষয়েও আরডিএকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানান।

নিরাপত্তা ও পাওনা টাকা উদ্ধারের দাবিতে বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ করে অমি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ-এর সংশ্লিষ্ট কর্মকর্তা তুহিন বলেন, অমি আরডিএতে অভিযোগ দিয়ে আমার কাজ বন্ধ রেখেছিল। এজন্য তাকে টাকা দেওয়া হয়েছে। কেন আগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল।

অন্যদিকে প্রতিষ্ঠানটির আরেক পার্টনার আব্দুল সালাম তুহিন বলেন, হোটেলের ক্ষতিপূরণ বাবদ ২৬ লাখ ৩৩ হাজার টাকা দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছিল। কিছু টাকা পরিশোধের পর বাকি টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে এনাজুল হক অমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তার বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সম্মান পুনরুদ্ধারের দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ