ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণ রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে

কাজল-অজয়ের ২৫ বছরের দাম্পত্য, স্বামীর সঙ্গে সমস্যা হলে কী করতেন অভিনেত্রী?

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৪৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৪৮:২৪ অপরাহ্ন
কাজল-অজয়ের ২৫ বছরের দাম্পত্য, স্বামীর সঙ্গে সমস্যা হলে কী করতেন অভিনেত্রী? কাজল-অজয়ের ২৫ বছরের দাম্পত্য, স্বামীর সঙ্গে সমস্যা হলে কী করতেন অভিনেত্রী?
অজয়কে বিয়ে করে ঘরকন্না করবেন বলে অভিনয় জীবনের মধ্যগগনে সব ছেড়ে দেন তনুজা-কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন তাঁরা। দুই ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার। বিভিন্ন সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রেমের অধ্যায় থেকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন কাজল। তুলনায় মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনও সে ভাবে কথা বলেননি। কাজল অনেক বেশি খোলামেলা। যদিও স্বামীকে নাকি বেশ সমঝেই চলতে হয় তাঁকে, এমনটাই মত নিন্দকদের। সত্যিই কি তাই?

সদ্য ‘মা’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এই ছবিতে মুখ্য চরিত্রে তিনি, প্রযোজক অজয় দেবগন। ছবির প্রথম ঝলক যে দিন প্রকাশ্যে এল, সেই অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হন তিনি। যদিও সে দিনের অনুষ্ঠানে কাজল ও অজয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়। দেখা যায় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অজয়। খানিক ভয় মিশ্রিত চোখে স্বামীর দিকে তাকাচ্ছেন কাজল। সে দিনের ভিডিয়ো নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এতগুলি বছর একটা মানুষের সঙ্গে থাকছেন। এখন একে অপরের অভ্যাসে পরিণত হয়েছেন তাঁরা।

পাশপাশি অজয়ের সঙ্গে দাম্পত্য জীবনের সমস্যা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘সমস্যা তেমন নেই, কোনও অভিযোগও নেই। অবশ্য অভিযোগ থাকলে আমরা সব সময় কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, যেমনটা আগেও করতাম।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান  ডিজেল ও পেট্রোল জব্দ

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ