ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩২:৫৯ অপরাহ্ন
ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের
রাজশাহী নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ওমরপুর পূজা মন্দিরে মাসব্যাপী ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের সমাপনী উপলক্ষে প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় বক্তব্য দিতে গিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে।

তিনি আরও বলেন, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সেগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, এই রাজশাহী মহানগরী আমাদের সকলের। নগরীকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ওমরপুর পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ মন্দিরের উন্নয়নে সহযোগিতা কামনা করলে প্রশাসক মাহফুজুর রহমান রিটন মন্দিরের অবকাঠামো উন্নয়ন, প্রধান ফটক নির্মাণ এবং পাশের রাস্তা ও ড্রেন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

ওমরপুর পূজা মন্দির কমিটির উপদেষ্টা দীপক লাহিড়ী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান এবং মহানগর রিকশা ইউনিয়নের সভাপতি মহির উদ্দিন কালু।

এ ছাড়া শাহ মখদুম থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আলমাস, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহের আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার