ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:১২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:১২:০৮ অপরাহ্ন
পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
রাজশাহীর পুঠিয়ায় চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সরকারিভাবে সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদামে এই ধান ও চাল ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনা শুরু হলো।

রাজশাহী- ৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলতি মৌসুমের সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এই কর্মসূচির সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মন্ডল, উপজেলা কৃষক দলের আহবায়ক রিপন রেজা, স্থানীয় জনপ্রতিনিধি, মিল মালিক, কৃষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে (ইউএনও) লিয়াকত সালমান বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য মজুদ নিরাপদ রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষে প্রকৃত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে স্বচ্ছতার সাথে এই ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের সংগ্রহ অভিযান কৃষকদের উৎপাদনে আরও উৎসাহিত করবে এবং বাজার ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়াও সরকারী নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান-চাল সংগ্রহের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ সময় কৃষকরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, সরকার নির্ধারিত দামে সরাসরি ধান বিক্রির সুযোগ থাকায় তারা ন্যায্য মূল্য পাচ্ছেন, যা তাদের উৎপাদন খরচ মেটাতে সহায়ক হবে।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ

রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ