ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মান্দায় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান: মূলহোতাসহ ১৫ জন গ্রেফতার ভুঁড়ি কমাতে কাজে আসে ত্রিকাটু! কোন তিন মশলার মিশেল এই ভেষজ হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পর্তুগালে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত নারায়ণগঞ্জে ছোটভাইকে কুপিয়ে হত্যা হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু বার্ধক্যের ‘প্রতিষেধক’ রয়েছে কাঁচা আমে!

মান্দায় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান: মূলহোতাসহ ১৫ জন গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:৪৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:৪৭:৩৯ অপরাহ্ন
মান্দায় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের  অভিযান: মূলহোতাসহ ১৫ জন গ্রেফতার মান্দায় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান: মূলহোতাসহ ১৫ জন গ্রেফতার
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মূল হোতাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

গত ১৪ ও ১৫ মে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে উপজেলার কাশোপাড়া এলাকায় অনলাইন জুয়ার মূল হোতা মোঃ সোহেল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সোহেলসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ ও ৫টি পার্সোনাল কম্পিউটার (পিসি) জব্দ করা হয়। আটক অপর দুইজন হলেন, রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানা (২০)।

এরপর প্রথম অভিযানের তথ্যের ভিত্তিতে ১৫ মে দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার দিনবনি হাড়ি এলাকায় জনৈক ফজলুর রহমানের বাড়িতে ভাড়া করা একটি কক্ষে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি পূর্ণাঙ্গ অনলাইন জুয়া সেন্টারের সন্ধান পাওয়া যায়।

অভিযানে পরিচালক আল-আমিনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আল মামুন, শাকিল বাবু, বদিউজ্জামান বিপ্লব, শাফায়েত রাব্বি, আরিফ হোসেন, মুশফিকুর রেজা রাতুল, রবিউল ইসলাম, নাইস বাবু, রোমান বাবু রিয়ন, নাজমুল হোসেন ও শাফায়েত আপন।

দ্বিতীয় অভিযানে ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছিল। একই সঙ্গে তারা বিপুল পরিমাণ ডলার অবৈধভাবে লেনদেন বা মানি লন্ডারিংয়ের সঙ্গেও জড়িত ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলাকে অনলাইন জুয়া ও মাদকমুক্ত করতে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। এই অসাধু চক্রগুলো তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আগামী দিনগুলোতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের

ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের