ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পর্তুগালে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:৩৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:৩৩:৫৫ অপরাহ্ন
পর্তুগালে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত ছবি: সংগৃহীত
পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি অভিবাসী। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. ময়নাল হক।

গত মঙ্গলবার (১২ মে) দেশটির স্থানীয় সময় বিকেলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাংলাদেশীদের বহনকারী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাম প্রসাদ সরকার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে। তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ ও কম্পিউটার মেরামতের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উন্নত জীবনের আশায় মাত্র ১০ দিন আগে তিনি পর্তুগালে পাড়ি জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বাংলাদেশি অভিবাসীকে নিয়ে একটি ব্যক্তিগত মাইক্রোবাস রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি রেললাইনের পাশেই ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর খবর পেয়ে ১১টি জরুরি উদ্ধারকারী যানবাহন, একটি বিশেষ মেডিকেল হেলিকপ্টার, দমকল বাহিনী, পুলিশ ও জরুরি চিকিৎসা বিভাগের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। আহত চারজনকে দ্রুত পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পর্তুগিজ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতা বা সিগন্যাল অমান্যের কারণে মাইক্রোবাসটি চলন্ত ট্রেনের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে রাম প্রসাদ সরকারের মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও তার নিজ এলাকা মির্জাপুরে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত