ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ৯

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:০৮:০২ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ৯ ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি অবৈধ স্বর্ণ খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পশ্চিম সুমাত্রার সিজুঞ্জুং জেলায় অবস্থিত ওই খনির পাশের একটি পাহাড় গত বৃহস্পতিবার ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। ধসের সময় খনি শ্রমিকরা পাহাড়ের মাত্র ৩ মিটার নিচে কাজ করছিলেন বলে জানা গেছে।
 
পশ্চিম সুমাত্রা পুলিশের মুখপাত্র সুস্মেলাবতি রোসা জানান, ঘটনাস্থলটি মূলত একটি অবৈধ স্বর্ণ খনি। পাহাড় ধসে পড়ার সময় নয়জন সেখানে চাপা পড়ে প্রাণ হারান এবং তিনজন কোনোমতে প্রাণ বাঁচাতে সক্ষম হন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার অভিযান শুরু করেন এবং নিখোঁজ সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে খনিটি বন্ধ করে পুলিশি কর্ডন দিয়ে রাখা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
 
খনিজ সম্পদে সমৃদ্ধ এই দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জে এমন অনুমোদনহীন খনি অত্যন্ত সাধারণ একটি চিত্র। বিশেষ করে পরিত্যক্ত খনিগুলোতে স্থানীয়রা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সোনার আকরিকের সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড় ধসে পড়ার প্রবণতা বেড়ে যাওয়ায় দেশটিতে প্রায়শই এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।
 
এর আগে ২০২৪ সালে সুলাওয়েসি দ্বীপে এবং গত বছর পশ্চিম জাভার একটি চুনাপাথর কোয়ারিতেও একইভাবে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।
 
স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘ওয়ালহি’ এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সাল থেকে শুধুমাত্র পশ্চিম সুমাত্রাতেই অবৈধ খনিতে দুর্ঘটনায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।
 
সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সিজুঞ্জুংয়ে ৯ জনের মৃত্যু আবারও প্রমাণ করে পরিবেশ ধ্বংসকারী ও প্রাণঘাতী অবৈধ খনন কার্যক্রম থেকে নাগরিকদের সুরক্ষা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাদের মতে, প্রশাসনের নজরদারির অভাবেই সাধারণ মানুষ বারবার এমন মরণফাঁদে পা দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান