ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

প্রকাশ্যে কুকুরের ডাকের মতো করে চিৎকার, নিজের গলার সামনে ছুরি ধরেন ব্রিটনি স্পিয়ার্স

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৫১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৫১:০৮ অপরাহ্ন
প্রকাশ্যে কুকুরের ডাকের মতো করে চিৎকার, নিজের গলার সামনে ছুরি ধরেন ব্রিটনি স্পিয়ার্স ছবি: সংগৃহীত
মাসখানেক আগেই মাদক সেবন করে বেসামাল ভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল পপ-তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে। আবার এক বিতর্কে জড়ালেন তিনি। প্রকাশ্যে কুকুরের ডাকের মতো চিৎকার করেছেন এবং নিজের গলার কাছেই ছুরি ধরেছেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে।

আমেরিকার এক রেস্তরাঁয় ঘটনাটি ঘটেছে। সেই সময়ে বহু মানুষ রেস্তরাঁয় খাচ্ছিলেন। তাঁরা চমকে যান ব্রিটনিকে দেখে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। রেস্তরাঁ কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই সঙ্গীকে নিয়ে ব্রিটনি এসেছিলেন সেখানে। হঠাৎই নাকি তিনি আগ্রাসী হয়ে ওঠেন। চিৎকার করতে থাকেন। যথারীতি চমকে যান রেস্তরাঁর বাকিরা। একটা সময়ে নাকি চিৎকার করতে করতে কুকুরের মতো করে ডাকতে থাকেন তিনি।

ব্রিটনি তাঁর সঙ্গে একটি ধারালো ছুরি নিয়ে এসেছিলেন বলেও অভিযোগ। সেই ছুরি দেখে ভয় পেয়ে যান অনেকেই। তবে তিনি কাউকে হুমকি দেননি বা তেমন কোনও উদ্দেশ্যও ছিল না তাঁর। অথচ নিজের খাওয়াদাওয়া শেষ করে হাতে বাসন নিয়ে ঘুরতে থাকেন তিনি। পরে খবর ছড়ায়, রেস্তরাঁর মধ্যেই সিগারেট ধরিয়ে ধূমপানও করেছেন ব্রিটনি। তখন ছুটে আসেন রেস্তরাঁর কর্মীরা।

ব্রিটনির সঙ্গে যে পুরুষ ছিলেন, তিনি নাকি নিজে হাতে করে পপ-তারকাকে খাবার খাইয়ে দিচ্ছিলেন, এমনও জানান প্রত্যক্ষদর্শীরা। তবে ব্রিটনির সহকারী দলের তরফে জানানো হয়েছে যে, তিনি রেস্তরাঁয় ঢুকে কোনও রকমের অশান্তি সৃষ্টি করেননি। নিজের সঙ্গীদের সঙ্গে খাওয়াদাওয়া করে তিনি বেরিয়ে আসেন বলে দাবি তাঁর সহকারী দলের।

গত মার্চ মাসেই গ্রেফতার করা হয়েছিল ব্রিটনিকে। মাদক সেবন করে বেসামাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এই প্রথম নয়। এর আগেও আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন শিল্পী। খবর, ২০০৭ সালে ‘ধাক্কা মেরে পালিয়ে যাওয়া’র মামলায় জড়িত ছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪