ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

স্থানীয় নির্বাচনকেই দলের ‘ট্রাম্প কার্ড’ বানাতে চায় এনসিপি

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৪৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৪৭:০৪ অপরাহ্ন
স্থানীয় নির্বাচনকেই দলের ‘ট্রাম্প কার্ড’ বানাতে চায় এনসিপি ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় পাওয়ার পর এবার স্থানীয় সরকার নির্বাচনে নজর দিয়েছে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তীতে তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

এরইমধ্যে নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করেছে দলটি। সারা দেশে পৌরসভা ও সিটি করপোরেশনে নিজেদের বেশ কিছু সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে তারা। তবে সিটি করপোরেশনে জোটগতভাবে নির্বাচনের অংশ নেয়ার কথা জানালেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এককভাবে লড়ার ইঙ্গিত দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
 
এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক শক্তি বাড়াতে চলছে কর্মী সংগ্রহের কাজ। সেইসঙ্গে এলাকাভিত্তিক সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ভেড়াতে মাঠে নেমেছে এনসিপি। নেতারা বলছেন, দু-তিন মাসের মধ্যে উপজেলা পর্যায়ে জনসংযোগ কর্মসূচিতে নামবেন তারা।
 
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘জনভোগান্তি দূর করতে দ্রুত স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতি জরুরি। জাতীয় নির্বাচনে দেখেছি, ঢাকায় এবং ঢাকার বাইরে ১১ দলীয় জোটের ভোট বেশি। ফলে জোটকে ভাগ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। এ জন্য সিটি করপোরেশনের নির্বাচনে আমরা জোটগতভাবে অংশ নিতে চাই। অনেক জায়গায় দুই দলেরই কিছু অনড় অবস্থান রয়েছে। এটা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।’
 
তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে এলাকায় সংগঠন গোছাতে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে। পোলিং এজেন্ট তৈরি করা এবং ওয়ার্ড ভিত্তিক কমিটি দেয়ার কথা জানিয়ে দেয়া হয়েছে। এরইমধ্যে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে।’
 
তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্য বলে মন্তব্য করেছেন সারোয়ার তুষার।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘স্থানীয় পর্যায়ে জনসেবার ক্ষেত্রে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বিএনপি সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে। তারা যদি এটা না করে, তাহলে আমাদের সংসদ থেকে রাজপথে নেমে এই দাবি হয়তো আদায় করে নিতে হবে।’
 
‘মানুষের সঙ্গে গণসংযোগ করা, মতবিনিময় করা। এই যোগাযোগ বাড়ানোর জন্য আমরা এই ধরনের জনসংযোগের বিভিন্ন ব্যবস্থা সামনে নিতে যাচ্ছি,’ যাগ করেন সারজিস আলম।
 
স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ পাওয়া প্রশাসকরা যাতে ভোটে প্রার্থী হতে না পারেন, সেই দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা চাই, যারা এই মুহূর্তে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে রয়েছেন, তারা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আস্থা তৈরি করতে হবে।’
 
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে, ভালো ফলের প্রত্যাশা জুলাই অভ্যুত্থান থেকে রাজনীতির মাঠে নামা জাতীয় নাগরিক পার্টির।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ

রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ