ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

নিয়ামতপুরে ধারদেনার ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে 'হত্যার' অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৩৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৩৯:৩০ অপরাহ্ন
নিয়ামতপুরে ধারদেনার ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে 'হত্যার' অভিযোগ ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধারদেনার ১০০টাকা নিয়ে বিরোধের জেরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক ব্যক্তিকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে 'হত্যা' করার  অভিযোগ  পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ধারদেনার টাকা চাওয়াকে কেন্দ্রে করে  এ ঘটনা ঘটেছে। 

নিহত ওই ব্যক্তির নাম সুনীল পাহান (৪০)। বাবার নাম  বগা পাহান। বাড়ি উপজেলার কাঁকসা গ্রামে। আর অভিযুক্ত ব্যক্তির নাম প্রসেনজিৎ পাহান (৩৮)। বাবার নাম নিপেন পাহান। বাড়ি মান্দা উপজেলার কালাচিতা গ্রামে। কাঁকসা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। 

জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের জগলু পাহানকে থানায় নিয়ে আসা হয়েছে। 

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১০টার দিকে ধারদেনার ১০০ টাকা নিয়ে সুনীল পাহান ও প্রসেনজিৎ পাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রসেনজিৎ পাহান বাঁশ দিয়ে সুনীল পাহানের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান সুনীল পাহান।

পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, ধারদেনার টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধের জেরে এঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকান্ডে নিহত সুনীলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার