ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নিয়ামতপুরে শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৩৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৩৩:১৩ অপরাহ্ন
নিয়ামতপুরে শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার প্রতিকী ছবি
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি শিশুকে নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৩ মে) রাতে উপজেলার চুনিয়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

নির্যাতিত শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আর গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সজীব (২১)। বাবার নাম মো. মোফাজ্জল। বাড়ি উপজেলার চুনিয়াপড়া গ্রামে।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮মে) এলাকার টুটুলের চায়ের দোকানে  গ্রেপ্তারকৃত সজীবসহ কয়েকজন বসে ছিল। ওই সময় সেখানে ওই শিশু সেখানে যায়। এক‌ই দিনে টুটুলের চায়ের দোকানে টাকা চুরির ঘটনা ঘটে। গত বুধবার (১৩ মে) বিকেলে ওই শিশু স্থানীয় সিসিএস উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতে যাচ্ছিল। পথিমধ্যে সজীবসহ কয়েকজন ওই শিশুকে জোরপূর্বক বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে  মর্টারের পাইপের ফিতা দিয়ে হাত-পা বেঁধে একটি আম গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে এলোপাতাড়ি মারধর করে। 

খবর পেয়ে এলাকার লোকজন ও ওই শিশুর পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ ঘটনায় সেদিনই ওই শিশুর দাদা তিনজনকে অভিযুক্ত করে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করেন।  

মামলা দায়েরের পরপরই  নিয়ামতপুর থানার উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করে। 

ওই শিশুর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাচ্চাকে শুধু সন্দেহ করে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এখন সে ভালোমতো খেতে পারছে না। ব্যথায় কাতরাচ্ছে। রাতের বেলা ঠিকমত ঘুমাতে পারছে না। চিৎকার করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একটি  শিশুকে  নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সজিবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান