ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:২৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:২৫:১৫ অপরাহ্ন
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজপাড়া থানার চন্ডিপুর প্রেসক্লাব মোড় এলাকা থেকে রতনকে এবং একই তারিখ রাত আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানার বসুয়া অচিনতলা এলাকা থেকে শাহিনকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন-রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে মো: রতন ওরফে বাবু (৪০) ও একই থানার বসুয়া অচিনতলা এলাকার মৃত মহাসিন আলীর ছেলে মো: শাহিন আলী (৩৫)। 

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গ্রেপ্তার মাদক কারবারীদের দেহ তল্লাশি করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত এ্যালুমিনিয়াম ফয়েল পেপার উদ্ধার করা হয়।এছাড়াও মাদক বিক্রয়ের নগদ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত  আসামি রতনের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ৩টি মাদক মামলা চলমান রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি