ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

রাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১১:২০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১১:২৩:২০ অপরাহ্ন
রাণীনগরে  হাসপাতালে বৃদ্ধের  মৃত্যু রাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু
নওগাঁর রাণীনগরে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা বৃদ্ধ জয়নাল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মাষ্টারপাড়া সৃষ্টি স্কুল এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। মৃত জয়নাল নওগাঁর মাইন উদ্দীনের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা সদরে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের মাষ্টারপাড়া সৃষ্টি স্কুল এলাকায় রাস্তার পাশে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
হসপাতাল সূত্র জানায়, যখন ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, তখন তিনি অত্যন্ত দুর্বল ও অচেতন অবস্থায় ছিলেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
 
 রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বৃদ্ধে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক