ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১১:১৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১১:১৭:৩৩ অপরাহ্ন
তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ
 
রাজশাহীর তানোরে বিকল্প কর্মসংস্থান ও জীবিকায়নে সহায়তার লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামুল্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

 
জানা গেছে, বৃহস্পতিবার (১৪মে)  উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১৮ জন নিবন্ধিত জেলের মাঝে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়। এটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
 
এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসানপ্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জবই বিল ও পার্শ্ববর্তী বিল এলাকার মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতেই এই সহায়তা দেওয়া হয়েছে।
 
উপকারভোগী জেলেরা জানান, বকনা বাছুর পেয়ে তারা লালন-পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আশা করছেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন,বিল এলাকায় মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার