ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

সাজে কান মাতিয়ে দিলেন আলিয়া ভট্ট

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩৩:৪৩ অপরাহ্ন
সাজে কান মাতিয়ে দিলেন আলিয়া ভট্ট ছবি: সংগৃহীত
বার্বি যদি এ কালের ভারতে তৈরি হত, তবে কেমন দেখতে হত তাকে? শুধুই তামাটে গাত্রবর্ণ আর নিকষ কালো চুল? উঁহু।

উত্তরটি দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। আর দিয়েছেন ফরাসি শহর কানের চলচ্চিত্রোৎসবে গিয়ে। সেখানে গেরুয়াবসনা আলিয়ার সাজ দেখে ভক্তেরা একবাক্যে রায় দিয়েছেন, ‘আলিয়া সাক্ষাৎ ভারতীয় বার্বি’!

আগামী দিনে মুক্তি পেতে চলেছে স্বামী রণবীর কপূরের ছবি ‘রামায়ণ’। ছবিতে রণবীরকে রামরূপে গৈরিক ধুতি-উত্তরীয়ে দেখা যাবে। ফ্রান্সের চলচ্চিত্রোৎসবে গৈরিক সাজেগোজে কি সেই ছবির প্রচার করলেন আলিয়া? পা পর্যন্ত লুটোনো নকশাহীন গেরুয়া রঙের গাউন, হাতে গেরুয়া উত্তরীয়, খোলা চুল, নামমাত্র মেকআপ আর গেরুয়া অলঙ্কারের সাজে আলিয়াকে খানিক সন্ন্যাসিনীর মতোই দেখাচ্ছিল। তবে আলিয়া শুধু গেরুয়া সাজেই থামেননি।

সকালের গেরুয়া বার্বি আলিয়া দুপুরে সেজেছেন গঙ্গুবাঈ, তবে ইউরোপের ভিক্টোরিয়ান ফ্যাশনে।

আলিয়া পরেছেন ডিপ কাট করসেট ব্লাউজ আর অপ্সরা কেতার ধুতি স্কার্ট। তরুণ তেহলানির নকশা করা ওই পোশাকে স্পষ্ট প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলমিশ। আলিয়া সেই ফিউশন পোশাকের পালে হাওয়া দিয়েছেন তাঁর সাজে।

বলিউডের নায়িকা পরেছেন নথ, ঝুমকো, পায়ের তোড়া, হাতপদ্ম। কপালে মুক্তোর টিপ। অথচ হাতে নিয়েছেন ভিক্টোরিয়ান কেতার লেসের কাজ করা ছোট ছাতা। সব মিলিয়ে আলিয়াকে দেখে মনে হচ্ছে, তাঁর পর্দার চরিত্র গঙ্গুবাঈ অষ্টাদশ শতকের ইউরোপীয় সাজে সেজেছে।

আলিয়াকে কানের চলচ্চিত্রোৎসবের জন্য সাজিয়েছেন পোশাক পরিকল্পক রিয়া কপূর। উল্লেখ্য, এ বারের কান চলচ্চিত্রোৎসবে আলিয়া প্রথম দিন এসেছিলেন একটি হাতে আঁকা ফিট অ্যান্ড ফ্লেয়ার গাউন পরে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী