ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিতে বললেন ডিসি আসমা শাহীন

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:২৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:২৬:৪৬ অপরাহ্ন
প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিতে বললেন ডিসি আসমা শাহীন প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিতে বললেন ডিসি আসমা শাহীন
নাটোরের গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেছেন- ‘তৃণমুল পর্যায়ে জনগণের সাথে মিশে তাদের আশা আকাঙ্খা পুরন করার জন্য আপনারাই একমাত্র মাধ্যম। এজন্য সরকার র্নিধারিত টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প বাস্তবায়নে যথাযথ মনোযোগ দিতে হবে। আমরা দুর্নীতি চাইনা, সততার সাথে কাজ করতে চাই।’

বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।

তিনি আরো বলেন- ‘একটা সংস্থা যে প্রকল্প বাস্তবায়ন করেছে, আরেকটা সংস্থা থেকেও আবার একই প্রকল্প নেয়া হয়। এতে আমাদের অর্থের অপচয় হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পের খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচিসহ অন্যান্য প্রকল্পগুলো যথাযথ প্রতিপালনে মনোযোগ দিতে হবে।’

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মিজানুর রহমান সুজা, আব্দুল বারী, আব্দুল মতিন, মাহবুবুর রহমান, ইউপি সদস্যসহ নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন- ‘গুরুদাসপুরে চুরি-ডাকাতির কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সেদিকে গ্রাম পুলিশের ভূমিকা থাকতে হবে। গ্রাম পুলিশের উন্নয়নে যাকিছু প্রয়োজন দেয়ার চেষ্টা করব।’

এরপর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন শেষে ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্প, উপজেলা পরিষদ, পৌরসভা, থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় অবকাঠামোগত উন্নয়ন ও বিরাজমান সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী