ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

দিল্লিতে বাসের ভেতরে গণধর্ষণ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:১৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:১৫:৩৫ অপরাহ্ন
দিল্লিতে বাসের ভেতরে গণধর্ষণ ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির রানীবাগ এলাকায় একটি দাঁড়িয়ে থাকা স্লিপার বাসের ভেতর এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনার অভিযোগে বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সোমবার (১১ মে) রাতের এই ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহরে। সূত্র: এনডিটিভি

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিত নারী পিতমপুরার একটি বস্তি এলাকার বাসিন্দা এবং তিনি মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন। গত ১১ মে কাজ সেরে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় সরস্বতী বিহার বাসস্ট্যান্ডের কাছে একটি স্লিপার বাস তার সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই বাসের ভেতর থেকে এক ব্যক্তি নেমে এসে ওই নারীকে জোরপূর্বক বাসের ভেতর টেনে তোলা হয়। এরপর বাসটিকে নাগলোইয়ের দিকে নিয়ে গিয়ে সেখানে তাকে যৌন হেনস্থা ও গণধর্ষণ করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার পর নির্যাতিত ওই নারীকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে এবং তার অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অপরাধে ব্যবহৃত বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়তে শুরু করেছে। আম আদমি পার্টির পক্ষ থেকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে এই ঘটনাকে ২০১২ সালের ভয়াবহ নির্ভয়াকাণ্ডের পুনরাবৃত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দিল্লির রাস্তায় নারীরা আর নিরাপদ নন।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী