ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:০১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:০১:৩৬ অপরাহ্ন
গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে ছবি: সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংস ওই হত্যাকাণ্ডের পর ফোরকান সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচ খুনের ঘটনার পর থেকেই ফোরকান পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছিল। এরই মধ্যে পদ্মা সেতুর ওপর একটি ব্যাগ ও কিছু কাপড় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সিআইডি। পরে যাচাই-বাছাই করে জানা যায়, সেগুলো পলাতক ফোরকানের। পরবর্তীতে বৃহস্পতিবার পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

গত শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নৃশংস এ ঘটনায় নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া।

পেশায় প্রাইভেটকারচালক ফোরকান মিয়া বছরখানেক আগে রাউতকোনা গ্রামের ওই বাড়ির নিচতলা ভাড়া নেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের মেরী গোপীনাথপুর গ্রামে; বাবার নাম আতিয়ার রহমান মোল্লা।

হত্যাকাণ্ডের পরদিন শনিবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এরপর প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বীভৎস দৃশ্য দেখতে পান।

ঘরের মেঝেতে তিন শিশুকন্যার গলাকাটা মরদেহ পাশাপাশি পড়ে ছিল। মা শারমিনের মরদেহ জানালার গ্রিলে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল এবং শ্যালক রসুল মিয়ার মরদেহ পড়ে ছিল বিছানার ওপর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের স্বজনরা। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, রান্না করা পায়েশ ও কোকাকোলার বোতল উদ্ধার করা হয়েছিল।

ঘটনার দিন মরদেহের পাশে বেশ কিছু প্রিন্ট করা কাগজ পড়ে থাকতে দেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারে, ফোরকান হোসেন এর আগে তার স্ত্রীর বিরুদ্ধে থানায় ১০ লাখ টাকা আত্মসাতের একটি অভিযোগ করেছিলেন। একই সঙ্গে ওই অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিলেন তিনি।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরেই ফোরকান এই ঘটনা ঘটিয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আগেই দুজনকে আটক করেছিল পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪