ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ওট্‌স, বেসন ও চন্দন দিয়েই উজ্বলতা ফিরবে রোদে পুড়ে যাওয়া কালচে ত্বকে

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৫৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৫৮:৫৩ অপরাহ্ন
ওট্‌স, বেসন ও চন্দন দিয়েই উজ্বলতা ফিরবে রোদে পুড়ে যাওয়া কালচে ত্বকে ছবি: সংগৃহীত
সানস্ক্রিনের বর্ম, ছাতা, টুপি যতই থাক, রোদে ত্বক পুড়ে যাওয়ার সমস্যা এড়ানো মুশকিল। বিশেষত, রোদে দিনভর ঘোরাঘুরি করলে মুখে কালচে ছোপ পড়বেই। বাজারচলতি নানা রকম ডি-ট্যান প্যাক আছে, কালচে ভাব তোলার জন্য। সালোঁয় নানা রকম ফেশিয়ালও হয়।

তবে যদি ঘরোয়া উপকরণে ভরসা রাখতে চান, নিজের মতো করেই রূপচর্চা সারতে পারেন হাতের কাছে থাকা জিনিস দিয়ে। বেসন থেকে ওট্‌স, তিসির বীজ— ছোটখাটো অনেক উপকরণই ফিরিয়ে দিতে পারে জেল্লা। প্রাকৃতিক জিনিস হলেও এই সব ফেলনা নয় মোটেই।

স্ক্রাব: ঘরেই বানিয়ে রাখুন স্ক্রাব। ওট্‌সের সঙ্গে কয়েকটি আমন্ড বা কাঠবাদাম মিক্সারে ঘুরিয়ে নিন। যোগ করুন ১ টেবিল চামচ কফি। দুধ মিশিয়ে গুলে নিন। স্ক্রাব হিসাবে প্রতি দিন বা দুই দিন অন্তর তা ব্যবহার করুন।

চালের গুঁড়ো এবং আলুর রস: আলুর রস চোখের তলার কালি, মুখের কালচে দাগছোপ দূর করতে ব্যবহার হয়। চালের গুঁড়ো বহু দিন ধরেই ঘরোয়া ত্বকচর্চার উপাদান। ১ টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে ২-৩ টেবিল চামচ আলুর রস মিশিয়ে মুখে মাখুন। স্ক্রাব বা মুখে মাখার প্যাক, দুই হিসাবেই এটি ব্যবহার করা যায়।

চন্দন: চড়া রোদে বেশি ক্ষণ থাকলে মুখে জ্বালা দেয়। চন্দন সেই কষ্ট উপশম করতে পারে। তা ছাড়া, প্রবল ঘামে যাঁদের ত্বক তৈলাক্ত হয়ে যায়, তাঁদের জন্যও চন্দন ভাল। চন্দনের প্রলেপ ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয়। নিয়মিত না হলেও সপ্তাহে ২ দিন এটি মাখা যেতেই পারে।

বেসন এবং মধু: দুধ দিয়ে বেসন গুলে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। শুষ্ক বা সাধারণ ত্বকের জন্য এই প্যাক বেশ উপকারী। বেসন মুখ থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। দুধ এবং মধু ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।

তিসির বীজ এবং চালের গুঁড়ো: বলিরেখা কমাতে, ত্বক ঝকঝকে করে তুলতে কাজ করে তিসির বীজ। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। তিসির বীজ জলে ফোটালে জেলের মতো পদার্থে পরিণত হয়। তার মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে সুতির কাপড়ে ছেঁকে নিন। জেলের মতো পদার্থটি পরিষ্কার মুখে মাখুন। ২ মিনিট মাসাজ় করার পরে ধুয়ে নিন। বিশেষত ত্বক যাঁদের বুড়িয়ে যাচ্ছে, তাঁদের মুখে এই প্যাকটি ভীষণ কার্যকর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী