ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্কিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে মাঠ মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৫৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৫৬:০৯ অপরাহ্ন
বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে মাঠ মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে সুপার বোল ধাঁচের জাঁকজমকপূর্ণ হাফটাইম শো। আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল, যেখানে পারফর্ম করবেন পপ তারকা ম্যাডোনা, কলম্বিয়ান গায়িকা শাকিরা এবং কে-পপ ব্যান্ড বিটিএস।

বৃহস্পতিবার (১৪ মে) এ ঘোষণা দিয়েছে ফিফা। পুরো আয়োজনের কিউরেটরের দায়িত্বে থাকবেন ক্রিস মার্টিন। বিশ্বকাপের ফাইনালে এই প্রথম এমন আয়োজন হতে যাচ্ছে। তবে এর ফলে ম্যাচের বিরতির সময় কতটা বাড়বে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন মাঠে গড়াবে ৪৮ দলের বিশ্বকাপ। গত বছর প্রথমবারের মতো ফাইনালে হাফটাইম শোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। এবার প্রকাশ করা হলো শিল্পীদের নামও।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইনফান্তিনো লেখেন, ‘বিশ্বকাপের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের উপযুক্ত এক আয়োজন হবে এটি।’

এদিকে বিশ্বকাপ উপলক্ষে নতুন অফিশিয়াল গানও প্রকাশ করতে যাচ্ছেন শাকিরা। ‘দাই দাই’ শিরোনামের গানটি তৈরি করেছেন তিনি নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে। এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও গান ও পারফরম্যান্স দিয়ে দর্শকদের মাতিয়েছিলেন শাকিরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার