ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও সচেতনতামূলক ক্যাম্পেইন নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী ঠাকুরগাঁওয়ে নাগর নদী সীমান্তে পুশব্যাকের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ! বেড়ে গেল বিদ্যুতের দাম  'পাপের প্রায়শ্চিত্ত করতে আমি...', গ্ল্যামার দুনিয়া থেকে কেন সরে গিয়েছিলেন কঙ্গনা? একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বান: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল প্রস্তুতি ম্যাচে লুকাকুর গোলে হার মানল মদ্রিচের ক্রোয়েশিয়া সপ্তাহে তিন দিন প্রোটিনে ভরপুর খাবারটি খেলে কী লাভ হবে সাপাহার সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দেশে ফিরছেন হাজিরা, মৃত্যু ৪৪! মার্কিন ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল ইরান কৃতি-রশ্মিকার সম্পর্ক নিয়ে ফিসফাস, তাঁদের পারিশ্রমিক নিয়েও আলোচনা

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৪৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৪৪:৫৮ অপরাহ্ন
তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী ফাইল ফটো
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি তিন দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১৫ মে) রাজশাহী আসবেন। তিনি সকাল আটটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

ওইদিন সকাল দশটায় নওদাপাড়া ব্র্যাক সেন্টারে ‘ব্র্যাক বার্ষিক প্রতিবেদন-২০২৫’ রাজশাহী বিভাগীয় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি বেলা এগারোটায় হোটেল ওয়ারিশানে আইএসপি এপি কর্তৃক আয়োজিত আইটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। দুপুর সাড়ে বারোটায় খাদেমুল ইসলাম জামে মসজিদে সাধারণ মসল্লিদের সাথে জুমার নামাজ আদায় ও মতবিনিময় করবেন।

পরদিন শনিবার ভূমিমন্ত্রী বেলা সাড়ে এগারোটায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল তিনটায় রাজশাহী বড়–কুটি পদ্মাপাড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিচালিত ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা সাতটায় রাজশাহী শাহ মখদুম মোড় মেট্রোপলিটন কলেজের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। 

রবিবার সকাল সাড়ে এগারোটায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকাল চারটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম নতুন কুঁড়ি স্পোটর্স-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

ওইদিন সন্ধ্যা পৌনে সাতটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক

অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক